রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত
এনবিআর চেয়ারম্যানের কাছে মঙ্গলবার এ বিষয়ে একটি চিঠি দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই। সম্প্রতি অর্থনৈতিক মন্দার কারণে অনেকেই আয়কর জমা দিতে পারছে না উল্লেখ করে এর মেয়াদ বাড়ানোর আবেদন জানায় সংগঠনটি।
উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:১২
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
বিভিন্ন মহল থেকে সময়সীমা বাড়ানোর দাবি ওঠায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এনবিআর কর্মকর্তারা।
এনবিআর চেয়ারম্যানের কাছে মঙ্গলবার এ বিষয়ে একটি চিঠি দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই। সম্প্রতি অর্থনৈতিক মন্দার কারণে অনেকেই আয়কর জমা দিতে পারছে না উল্লেখ করে এর মেয়াদ বাড়ানোর আবেদন জানায় সংগঠনটি।
করদাতাদের সেবা গ্রহণ ও রিটার্ন দাখিলের সুবিধার্থে গত ১ নভেম্বর থেকে শুরু হয় করসেবা মাস। সেদিন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এনবিআরে জরিমানা ছাড়াই আয় ও সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল।
ইউডি/এআই