প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন ইন্ডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন ইন্ডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার (৩০ নভেম্বর) সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনার প্রণয় ভার্মা।

প্রতিবেশী বন্ধু দেশের এই কূটনীতিক নতুন দায়িত্ব নিয়ে গত ২১ সেপ্টেম্বর ঢাকায় আসেন। গত ২৭ অক্টোবর তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।

প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কূটনীতিক হিসেবে তিনি ইন্ডিয়ার ওয়াশিংটন, বেইজিং, সানফ্রান্সিসকো, হংকং ও কাঠমান্ডু মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি যুগ্ম সচিব হিসেবে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া এবং পরমাণু শক্তি বিভাগে কাজ করেছেন।

যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে টাটা স্টিলে কাজ করেছিলেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading