৪০তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে ৭৪৮ প্রার্থী নিয়োগ

৪০তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে ৭৪৮ প্রার্থী নিয়োগ

উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:১৪

৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন ৭৪৮ প্রার্থী। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব প্রার্থীকে সরকারি কলেজ ও মাদরাসার প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের মধ্যে বাংলায় ৬৭ জন, ইংরেজিতে ২৮ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৪১ জন, দর্শনে ৬৯ জন, অর্থনীতিতে ৪২ জন, প্রাণিবিদ্যায় ৪১ জন, ইতিহাসে ১৮ জন, রসায়নে ৪৩ জন, ইসলামী শিক্ষায় ১০ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ৭৭ জন, পদার্থবিদ্যায় ২৪ জন, উদ্ভিদবিদ্যায় ৪২ জন, সমাজবিজ্ঞানে ১৩ জন, গণিতে ৩৮ জন, ভূগোলে ১৪ জন, মৃত্তিকা বিজ্ঞানে দুই জন, হিসাববিজ্ঞান ৫৮ জন, মার্কেটিংয়ে ১০ জন, ব্যবস্থাপনায় ৪২ জন, ফিন্যান্স ও ব্যাংকিং সাত জন, মনোবিজ্ঞান ছয় জন, কৃষি বিজ্ঞান ১১ জন, পরিসংখ্যানে সাত জন, সংস্কৃতে এক জন, গার্হস্থ্য অর্থনীতিতে চার জন, আরবিতে দুইজন, আরবি ও ইসলামী শিক্ষায় আট জন, ইংরেজিতে (টিটিসি) দুইজন, শিক্ষায় একজন নিয়োগ পেয়েছেন।

নিয়োগের প্রজ্ঞাপনে তাদের বিভিন্ন সরকারি কলেজ ও মাদরাসায় পদায়ন দেওয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের আলোকে এসব প্রভাষকদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ পেয়েছেন। তাদের নিয়োগের কিছু শর্ত দেওয়া হয়েছে।

শর্তাবলীর মধ্যে রয়েছে, সাফল্যে সঙ্গে প্রশিক্ষণ শেষ করে বিভাগীয় পরীক্ষা উত্তীর্ণ হয়ে ও দুই বছর শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত করার পর এসব প্রার্থীর চাকরি স্থায়ী হবে। পদায়ন করা কলেজ বা মাদরাসায় তাদের দুই বছর কর্মরত থাকতে হবে। এসময়ে অন্য কোথায় বদলির আবেদন বিবেচনা করা হবে না।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading