আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ রেফারি ‘পুলিশ ইন্সপেক্টর’

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ রেফারি ‘পুলিশ ইন্সপেক্টর’

উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১০

কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে পুলিশ ইন্সপেক্টরের কড়া নজরে থাকতে চলেছেন আর্জেন্টিনা-পোল্যান্ডের ফুটবল দল। একটু এদিক-সেদিক হলে হাতে উঠবে হাতকড়া। বিশ্বকাপে ‘ডু অর ডাই’ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এমন ম্যাচে মেসি-লেভানদোভস্কির দায়িত্বভার এসে পড়েছে এক পুলিশ ইন্সপেক্টরের কাঁধে।

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের রেফারি হিসেবে থাকবেন ডাচ পুলিশ ইন্সপেক্টর ড্যানি মেকেলিয়ে। ড্যানি মেকেলিয়ে ছাড়াও তার সহকারী হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। এ ছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ। মাত্র ১৬ বছর বয়সে রেফারি হিসেবে আবির্ভূত ড্যানি মেকেলিয়ে নেদারল্যান্ডসের রটারড্যাম প্রদেশে পুলিশ ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন তিনি।

ড্যানি মেকেলিয়ের তৃতীয় ডিভিশনে ফুটবল খেলেছেন। চোটের কারণে সেই ক্যারিয়ার বেশি দূর এগোয়নি। ক্যারিয়ারে তিনি ৫৮৯টি ম্যাচ পরিচালনা করে হলুদ কার্ড দিয়েছেন ১৮৫৪টি ও লাল কার্ড দিয়েছেন ৭৫টি। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিফার সঙ্গে তার যাত্রা শুরু হয়।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ২০২০ সালের ইউরোর ফাইনালে ইংল্যান্ড ও ইতালির মধ্যকার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। তবে পেশায় পুলিশ এবং রেফারি হলেও ফুটবলকে প্রাণ দিয়ে ভালোবাসেন মেকেলিয়ে। মেসি তার অন্যতম পছন্দের ফুটবলার। কিন্তু তাই বলে নিজের দায়িত্ব পালন করার সময় মেসিকে বাড়তি সুবিধে দিতে নারাজ ডাচ রেফারি। তার চোখে সবাই সমান।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading