শিশু আয়াতের বিচ্ছিন্ন মাথা উদ্ধার

শিশু আয়াতের বিচ্ছিন্ন মাথা উদ্ধার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২০

চট্টগ্রামে অপহরণের পর হত্যার শিকার পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকার আলী রোডের স্লুইস গেইটের কাছ থেকে আয়াতের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পিবিআই।

পিবিআই মেট্রো অঞ্চলের পরিদর্শক মর্জিনা মর্জু গণমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

পিবিআই জানায়, বুধবার বিকেলে ইপিজেড আকমল আলী রোড থেকে আয়াতের শরীরের দুটি অংশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে আবারও অভিযান চালিয়ে একই এলাকা থেকে আয়াতের বিচ্ছিন্ন মাথার অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ নভেম্বব মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পাঁচ বছর বয়সী শিশু আয়াতকে অপহরণরে পর শ্বাসরোধ করে আবির নামে এক যুবক। এরপর তার লাশ ছয় টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading