আয়াতকে নিয়ে পিবিআই প্রধানের আবেগমাখা পোস্ট

আয়াতকে নিয়ে পিবিআই প্রধানের আবেগমাখা পোস্ট

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৫০

গতাকল বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) আয়াতের খণ্ডিত দুই পা ও মাথা উদ্ধারের পর দুটি বিষয়ের যোগসূত্র টেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগমাখা পোস্ট দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

স্ট্যাটাসে বনজ কুমার মজুমদার আর্জেন্টিনার জার্সি গায়ে আয়াতের ভাইরাল হওয়া ছবিটি শেয়ার করে লিখেছেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি বিশ্বকাপ ফুটবলে আমার দেশের আর্জেন্টাইন সমর্থকরা অন্য যেকোনো দেশের সমর্থকদের চেয়ে বেশি আবেগপ্রবণ। গত কয়েকদিন আজেন্টিনার ভক্তদের কেটেছে দারুণ উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে এবং আজ মধ্যরাত ছিল তাদের জন্য উৎসব ও উন্মাদনার- আর্জেন্টিনা ফিরে এসেছে স্ব-মহিমায়।

তিনি লিখেন, বিগত ৭ দিন ধরে পিবিআই চট্টগ্রাম মেট্রোর হার না মানা সন্ধান অভিযান চলাকালে গতকাল (বুধবার) বিকালে আলীনা ইসলাম আয়াতের (৫) খণ্ডিত ২টি পা উদ্ধার হয় যা তার মৃত্যুর ১৫ দিন পরও আশ্চর্যজনকভাবে সতেজ ছিল! আজ (বৃহস্পতিবার) সকালে পাওয়া গেল আয়াতের নিষ্পাপ মুখের খণ্ডিত মাথাটি- মায়ের বেঁধে দেওয়া নীল ক্লিপটি এখনো চুলে গেঁথে আছে। এ নীল তো আর্জেন্টিনার রঙ! মেসির আর্জেন্টিনা বা তাদের কোনো সমর্থক কি জানেন- বাংলাদেশের এক ক্ষুদে দেবশিশু তার প্রিয় দলের বিজয় দেখার জন্য গত রাতেও সাগর তীরের একটি স্লইসগেটে প্রকোষ্ঠে হিমশীতল জলের তলে অপেক্ষায় ছিল!’

‘অভিমানী আয়াতের অপাপবিদ্ধ মুখটি যেন বারবার বলতে চাইছে- এতকিছু পার, কই আমাকে তো রক্ষা করতে পারলে না!,’ বলেন তিনি।

চট্টগ্রামে নির্মমভাবে খুনের পর কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়া শিশু আলীনা ইসলাম আয়াতের দুই পায়ের পর এবার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার ১৭তম দিনে বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীর আকমল আলী রোডের খালের স্লইসগেট এলাকা থেকে আয়াতের বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। মাথার চুল ও ক্লিপ দেখে দেহাংশ শনাক্ত করেন স্বজনরা।

গত ১৫ নভেম্বর বিকেলে নিখোঁজ হয় আয়াত। গত মঙ্গলবার আয়াতের লাশের দুই পা উদ্ধারের পর বৃহস্পতিবার তার খণ্ডিত মাথাও উদ্ধার করা হয়।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading