পুতিন-বাইডেন বৈঠক হচ্ছে না

পুতিন-বাইডেন বৈঠক হচ্ছে না

উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৩২

ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান বন্ধে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে আপাতত সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘এ মুহূর্তে পুতিনের সঙ্গে সংলাপে বসার কোনো পরিকল্পনা প্রেসিডেন্টের নেই। কারণ, পুতিন নিজেই কোনো প্রকার সংলাপে যেতে আগ্রহী নন।’

এর আগে বৃহস্পতিবার ওয়াশিংটনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন জো বাইডেন। সেখানে তিনি বলেন, ভ্লাদিমির পুতিন যদি সত্যিই ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে আগ্রহী হন, সে ক্ষেত্রে তিনি পুতিনের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত আছেন।

বাইডেনের এই প্রস্তাবে তেমন ইতিবাচক সাড়া দেয়নি রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বাইডেন এখনো জাপোরিঝিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দেননি এবং তিনি মূলত চান পুতিন যেন ইউক্রেন ত্যাগ করেন। নিশ্চিতভাবেই এই শর্ত মস্কোর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।’

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে জন কিরবিকে সাংবাদিকরা প্রশ্ন করেন, যদি বাইডেনের সঙ্গে পুতিনের সংলাপ না হয়, সে ক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের সংলাপের কোনো সম্ভাবনা রয়েছে কি না।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading