জেরার মুখে নোরা ফাতেহি

জেরার মুখে নোরা ফাতেহি

উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৪৫

কাতার বিশ্বকাপ ফুটবল মঞ্চে লাইভ পারফরম্যান্স করে দেশে ফেরার পর আবারও ইন্ডিয়া অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ২০০ কোটি রুপির একটি অর্থ পাচার মামলার জেরে শুক্রবার (২ ডিসেম্বর) তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইন্ডিয়ান বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দিন কয়েক আগেই কাতার বিশ্বকাপ ফুটবল মঞ্চে লাইভ পারফরম্যান্স করে সম্প্রতি দেশে ফিরেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। এই প্রথম কোনো ইন্ডিয়ান অভিনেত্রী ফিফার মঞ্চে পারফরম্যান্স করে এলেন। ফিফার মঞ্চে লাইভ পারফরম্যান্স করে দেশকে বিশ্বের দরবারে আরও অনেকটা এগিয়ে দিলেন অভিনেত্রী।

আর সেখান থেকে দেশে ফিরেই ইডির পক্ষ থেকে তলব পড়ে নায়িকার। যদিও কিছুদিন আগেই এ মামলার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। এই একই মামলায় নোরা ফাতেহিকেও জেরা করেছিল ইডি।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর নোরাকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লিউ) শাখা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। এ ছাড়া গত বছর ১২ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ধারা ৫০-এর অধীনে নোরার বক্তব্য রেকর্ড করেছিল ইডি।

ওই সময় তিনি বলেন, ‘লীনা পাওলোস (মামলার মূল হোতা সুকেশের স্ত্রী) তাকে গুচির একটি ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন।’

নোরা আরও জানান, লীনার ফোনে লাউড স্পিকারে সুকেশ তাকে বলেছিলেন, তারা তার ভক্ত এবং ভালোবাসার প্রতীক হিসেবে তাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিতে চান।

এই অর্থ পাচার মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে অভিযুক্ত করে গত ১৭ আগস্ট আদালতে চার্জশিট জমা দেয় ইডি। গত ১৫ নভেম্বর জ্যাকলিনকে দুই লাখ রুপির ব্যক্তিগত বন্ডে জামিন দেন দিল্লির পাটিয়ালা আদালত।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading