গাড়ির নিচে নারীকে টেনে নেওয়া: তদন্ত প্রতিবেদন ৯ জানুয়ারি

গাড়ির নিচে নারীকে টেনে নেওয়া: তদন্ত প্রতিবেদন ৯ জানুয়ারি

উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:২০

প্রাইভেটকারের ধাক্কায় রুবিনা আক্তার (৪০) নামে এক নারী নিহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। শনিবার (৩ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম শাকিল আহম্মেদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।

এর আগে শুক্রবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় জাফর শাহের প্রাইভেটকার। এতে মোটরসাইকেল আরোহী রুবিনা আক্তার ছিটকে পড়ে প্রাইভেটকারের নিচে আটকে পড়েন।

ওই অবস্থায় চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টিএসসি দিয়ে নীলক্ষেত এলাকার দিকে যান। একপর্যায়ে উপস্থিত জনতা ইট-পাটকেল নিক্ষেপ করলেও চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড়ে গিয়ে গাড়ি আটকে যায়। এ সময় চালককে গণপিটুনি দেয় উপস্থিত জনতা। এতে গুরুতর আহত হন তিনি।

পরে আহত নারী ও গাড়িচালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে ওই নারী মারা যান। আর গাড়িচালক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শুক্রবার রাতে মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা করেন নিহত রুবিনার ভাই জাকির হোসেন মিলন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading