চট্টগ্রামের জনসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:১৩
বিপুল জনসমাগম ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা।
দুপুর সাড়ে ৩টার পর মঞ্চে উপস্থিত হয়ে ভাষণ দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে মঞ্চে উপস্থিত হয়ে চট্টগ্রামের ৩০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর শোকরিয়া মোনাজাত করেন তিনি।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেত্রীকে কাছে পেয়ে উৎফুল্ল হয়ে পড়েন মাঠে উপস্থিত থাকা দলীয় নেতাকর্মীরা। একই সঙ্গে উৎফুল্ল হন সাধারণ মানুষও। যারা মাঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এ সময় প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম স্লোগানে মেতে উঠেন উপস্থিত জনতা। দলের কোনো কোনো নেতাকর্মী চট্টগ্রামের কয়েকজন এমপি ও মন্ত্রীর নামেও জয়ধ্বনি দেন।
ইউডি/এআই

