মানুষ মারাই বিএনপির কাজ: প্রধানমন্ত্রী

মানুষ মারাই বিএনপির কাজ: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২৬

মানুষ মারাই বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বলেছেন, ‘বিএনপি এটাই পারে। তারা ক্ষমতায় থাকার সময় দেশের ৬৩ জেলায় হামলা চালানো হয়েছে। তার লুটপাট করেছে, অর্থপাচার করেছে।’

রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় আসতে না আসতেই তার ছেলে যে অর্থ পাচার করেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এই টাকা কোথা থেকে এসেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করেছে। আওয়ামী লীগ দেশে স্বাধীনতা এনেছে।’

‘তোঁয়ারাল্লাই আঁর পেট ফুরের’

জনসমাগমে মুখর পলোগ্রাউন্ড মাঠ যেনে হেসে উঠেছে নেতাকর্মীদের স্লোগানে। প্রধানমন্ত্রী হাতের ইশারায় সমর্থকদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

রোববার (৪ ডিসেম্বর) দুপুর তিনটায় নগরের পলোগ্রাউন্ডে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী যোগ দেন।

তিনি সভায় অংশগ্রহণ করে বক্তব্যের শুরুতেই বলেন, ‘অনারা ক্যান আছন (আপনারা কেমন আছেন)? গম আছন নি (ভালো আছেন তো)? তোয়ারাল্লাই আঁর পেট ফুরের (আপনাদের জন্য আমার মন কাঁদে)। চট্টগ্রামে আমার অনেক স্মৃতি। বাবার সঙ্গে আমরা চট্টগ্রামে আসতাম। তখন যারা ছিলেন, তাদের অনেকে এখন নেই। তাদের আত্মার মাগফেরাত কামনা করি।’

বিএনপির দুটি গুণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির দুটি গুণ আছে। একটি হলো ভোট চুরি, অপরটি মানুষ খুন। ২০১৪ সালে বিএনপি ক্ষমতায় না গিয়ে অগ্নিসন্ত্রাস করেছে। তিন হাজারের বেশি মানুষ তখন আহত হয়েছে। ৫শ’র বেশি মানুষ মারা গেছে। অনেক গাড়িতে আগুন দিয়েছে তারা।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মানুষ পুড়িয়ে মারার হিসাব একদিন খালেদা জিয়া ও তারেক রহমানকে দিতে হবে। বিএনপি দেশের ক্ষতি করে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। এই চট্টগ্রামে আমরা ব্যাপক উন্নয়ন করেছি।’

সরকার প্রধান বলেন, ‘বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকার আছে, এই আইন জাতির পিতা করে গেছেন। কিন্তু বিএনপি এই আইন ও অধিকার বাস্তবায়নের পদক্ষেপ নেয়নি। জিয়ার জন্ম কলকাতায় আর পড়াশোনা করেছে করাচিতে। এরপর সেনাবাহিনীতে আসে। আমরা সেই সমুদ্র জয় করেছি। আজ সেগুলো আমাদের কাজে লাগছে।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading