কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে মেসিকে ছুঁলেন এমবাপ্পে
২৪ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপে সাত গোল করেছিলেন এই মুহূর্তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা পেলে। ফরাসি তারকা নিজের ২৪ বছর বয়স পূর্ণ হওয়ার আগে সেই রেকর্ড ভেঙে করলেন আট গোল।
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:০৩
ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে কাতার আসরের দুর্দান্ত ফর্মে আছেন। গতকালও সার্বিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফ্রান্সের শেষ আটে ওঠার ম্যাচে করেছেন জোড়া গোল। তার করা দুটি গোলই দুর্দান্ত, দর্শনীয়। বল পায়ে ছুটতে থাকা এমবাপ্পেকে আটকানো এখন আরও কঠিন কাজ।
এই জোড়া গোল করে ফরাসি তারকা ভাগ বসিয়েছেন লিওনেল মেসির রেকর্ডে।
পোল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটির ৭৪ মিনিটে বুলেট গতির শটে নিজের প্রথম গোলটি করেন এমবাপ্পে। তাঁর শটে জোর এত বেশি ছিল যে সেজনির মতো গোলকিপার বোকা বনে যান। এই গোলের সঙ্গে সঙ্গেই তিনি ভেঙে দেন ব্রাজিলের কিংবদন্তি পেলের একটি রেকর্ড।
২৪ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপে সাত গোল করেছিলেন এই মুহূর্তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা পেলে। ফরাসি তারকা নিজের ২৪ বছর বয়স পূর্ণ হওয়ার আগে সেই রেকর্ড ভেঙে করলেন আট গোল।
যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে এমবাপ্পে ছুঁয়ে ফেলেন মেসিকে। পোস্টের অনেক দূর থেকে বাঁকানো শটে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলটি করেন এমবাপ্পে।
এ নিয়ে দুই বিশ্বকাপে তার গোলসংখ্যা হলো ৯টি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসি করেছেন বিশ্বকাপে নিজের নবম গোল। তবে একটা জায়গায় মেসির চেয়েও এগিয়ে এমবাপ্পে।
৯ গোল করতে ফরাসি তারকার লেগেছে মাত্র দুই বিশ্বকাপ, আর মেসির পাঁচটি। মেসি খেলেছেন ২৩ ম্যাচ, আর এমবাপ্পে মাত্র ১১টি।
ইউডি/এআই

