সূচকের পতনে লেনদেন শুরু

সূচকের পতনে লেনদেন শুরু
ছবিটি প্রতীকী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৫৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১০টা ৫০ মিনিট পরযন্ত ডিএসইতে ৬০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০১ পয়েন্টে।

আজ ডিএসইতে ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৩০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading