মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:৫৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের অভিযোগ করেছে দলটি।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া তিনটার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। প্রায় একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তার শাহজাহানপুরের বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের আরেকটি দল। তবে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমকে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন, ‘ডিবি পুলিশ সদস্যরা রাত তিনটার দিকে উত্তরার বাসায় এসে বলেছে, উচ্চ পর্যায়ের নির্দেশে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করছেন।’

পরে ভোর ৬টায় বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম তার উত্তরার বাসায় সাংবাদিকদের বলেন, ‘ডিবি পুলিশ বাসার আশেপাশে গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই অপেক্ষমান ছিল। এ সময় তারা রাস্তার লাইটও বন্ধ করে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বিএনপি মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছেন। শরীরটা তার ভালো ছিল না। তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান।’

অপরদিকে, প্রায় একই সময়ে ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা মির্জা আব্বাসকে নিয়ে গেছেন বলে জানিয়েছেন শায়রুল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading