ক্ষমতায় আছি, ভবিষ্যতেও থাকবো: বাহাউদ্দিন নাছিম

ক্ষমতায় আছি, ভবিষ্যতেও থাকবো: বাহাউদ্দিন নাছিম
আ ফ ম বাহাউদ্দিন নাছিম

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৩৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, আমরা রাজপথে আছি, আমরা ক্ষমতা পরিচালনায়ও আছি। আমরা ভবিষ্যতেও থাকবো।’

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকার সাভারে আওয়ামী লীগের জনসভায় বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

নাছিম আরও বলেন, ‘বিভাগীয় সমাবেশের নামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ত্রাসী, জঙ্গিদের একত্র করে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভয় দেখাতে চেয়েছে, তারা এখন কোথায়? তোমরা যারা বলেছ, আমাদের খুঁজে পাওয়া যাবে না। তোমরা এখন কোথায়? বিদেশিদের কাছে নালিশের রাজনীতি, বিদেশিদের অনুগ্রহের আশায় যারা বসে থাকো, যে বিদেশিরা তোমাদের ক্ষমতায় বসিয়ে দেবে, তারা এসে দেখো আমরা ঐক্যবদ্ধ হয়েছি।’

‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে জনসভার আয়োজন করছে আওয়ামী লীগ। সাভার ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগ এই জনসভার আয়োজক।

জনসভায় উপস্থিত আছেন কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading