বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা রাজনৈতিক ‘স্ট্যান্ডবাজি’: হানিফ

বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা রাজনৈতিক ‘স্ট্যান্ডবাজি’: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:২২

স্পিকারের কাছে পদত্যাগপত্র না দিয়ে জনসভায় বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণাকে ‘স্ট্যান্ডবাজি’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বলেছেন, ‘অনেক হয়েছে আপনাদের আন্দোলন, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নেন। শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে সহায়তা করুন। দেশের মানুষের পাশে দাঁড়ান।’

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকার সাভারে আওয়ামী লীগের জনসভায় বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে জনসভার আয়োজন করছে আওয়ামী লীগ। সাভার ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগ এই জনসভার আয়োজক।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মাহবুব উল আলম বলেন, ‘বিএনপি দুয়েকটা জনসভা করে মনে করেছে, দেশ পাল্টে ফেলবে। বিএনপি নেতাদের এখন এই অবস্থা যে, তারা বলতে শুরু করেছিল, ১০ তারিখের পর শেখ হাসিনা থাকবে না। আমি বলতে চাই, জোশে হুঁশ হারাবেন না। শেষে হাত-পা ধরে না মাফ চাইতে হয়।’

জনসভায় উপস্থিত আছেন কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, বাহাউদ্দিন নাসিম, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading