পানিসম্পদের নতুন সচিব নাজমুল আহসান

পানিসম্পদের নতুন সচিব নাজমুল আহসান
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োজিত ছিলেন নাজমুল আহসান। তিনি পেট্রোবাংলায় যোগদানের আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন।

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:০৪

পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন নাজমুল আহসান। রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োজিত ছিলেন নাজমুল আহসান। তিনি পেট্রোবাংলায় যোগদানের আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন >>> নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

নাজমুল আহসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল যোগদান করেন। কর্মকালে খুলনা ও সাতক্ষীরা জেলার প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading