দর বাড়ার শীর্ষে বিডি মনোস্পুল
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:০৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডি মনোস্পুল পেপার লিমিটেড। আজ শেয়ারটির দর ২৫ টাকা ১০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১২ টাকা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি এক হাজার ৫৮৫ বারে এক লাখ ৯৯ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছয় কোটি আট লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩৩ টাকা ৯০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪২১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ লিমিটেড। আজ কোম্পানিটির ৪১ টাকা ২০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- পেপার প্রসেসিং, আনোয়ার গ্যালভানাইজিং, বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ইনফিউশন, বিডিকম অনলাইন, ইস্টার্ন হাউজিং ও জিমিনী সী ফুড লিমিটেড।
ইউডি/এ

