কুইন্সল্যান্ডে পুলিশের দুই অফিসারকে গুলি করে হত্যা

কুইন্সল্যান্ডে পুলিশের দুই অফিসারকে গুলি করে হত্যা

উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৩০

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। ব্রিসবেন থেকে ২৮০ দূরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার বিকেল ৪.৪৫ দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ওই দুই অফিস গ্রামে নিজদের সম্পত্তি দেখার জন্য গেলে তাদের ওপর দুই বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। এতে আরও দুজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে।

এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। কিন্তু বন্দুকধারীরা দ্রুত গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনার পরই ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে, ‘ঘোষিত এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ির ভিতরেই থাকতে হবে এবং গাড়িচালক ও পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading