রোনালদো ঈশ্বরের উপহার : কোহলি

রোনালদো ঈশ্বরের উপহার : কোহলি

উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:০০

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন ফুটবলের মহাতারকা। ক্রিকেটের মহাতারকার দাবি তিনিই সর্বকালের সেরা। ট্রফি দিয়ে থাকে বিচার করা যাবে না। বলা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো আর বিরাট কোহলির কথা।

মরক্কোর কাছে ১-০ গোলে হেরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এতে বিশ্বকাপ থেকে বিদায় নেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। এভাবে ছিটকে যাওয়া কান্নায় ভেঙে পড়েন সিআরসেভেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভাইরাল হলে মন খারাপ হয় কোটি কোটি ভক্তের।

সেই তালিকায় আছেন ইন্ডিয়ার সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। পছন্দের ফুটবলারের বিদায়ে আবেগঘন বার্তা দেন সাবেক এই অধিনায়ক।
ইনস্টাগ্রামে রোনালদোর একটি ছবিসহ পোস্টে কোহলি লিখেছেন, ‘ফুটবল ও ফুটবল ভক্তদের জন্য তুমি যা করেছ, তা কোনো ট্রফি বা কোনো পুরস্কার দিয়ে বিচার করা যায় না। মানুষের ওপর তোমার কী প্রভাব বা যখন তোমাকে খেলতে দেখি তখন আমাদের মনে কী চলে, তার বিচার কোনো ট্রফি করতে পারবে না। এটা ঈশ্বরের আশীর্বাদ।’

দুর্দান্ত ফুটবল দিয়ে পর্তুগিজ তারকা অনেকের কাছে আদর্শ বলে মনে করেন কোহলি। তাই পোস্টে তিনি আরও লেখেন, ‘প্রত্যেকবার মাঠে নিজেকে নিংড়ে দিয়েছ তুমি। কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের মূর্ত প্রতীক তুমি। যে কোনো ক্রীড়াবিদের আদর্শ। তুমি আমার কাছে বিশ্বের সর্বকালের সেরা।’

এর আগে বেশ কয়েকবার কোহলি জানিয়েছেন রোনালদো তার জীবনের আদর্শ। বিশেষ করে খাদ্যাভ্যাস, শরীরচর্চার পদ্ধতিতে রোনালদোকে অনুসরণ করেন তিনি। সিআরসেভেনের সঙ্গে দেখাও করেছেন কোহলি। পছন্দের ফুটবলার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন। হয়তো বিশ্ব আসরে শেষবারের মতো দেখা গেছে এই তারকাকে। তাই তো রোনালদো ঘিরে নিজের মনের কথা জানিয়েছে রাখলেন বিরাট কোহলি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading