জ্যাকুলিনের বিরুদ্ধে নোরার মামলা

জ্যাকুলিনের বিরুদ্ধে নোরার মামলা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৫৩

বলিউডের জনপ্রিয় নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে দিল্লির আদালতে মানহানির মামলা করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। সোমবার (১২ ডিসেম্বর) সকালে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে এই মামলার হাজিরা দিতে এসেছিলেন জ্যাকুলিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ার সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের ঘটনায় জ্যাকুলিনের সঙ্গে নোরাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সংযোগ থাকার কারণে দুই অভিনেত্রীকেও তলব করা হয়েছিল। এ সময় জ্যাকুলিন দাবি করেন, সুকেশের থেকে অনেক তারকাই উপহার নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নোরা ফাতেহিও।

তবে জ্যাকুলিনের দাবিকে মিথ্যা আখ্যায়িত করে নোরা জানান, “এটি সম্পূর্ণ মিথ্যা কথা। সুকেশের সঙ্গে তার কোনো লেনদেন ছিল না। উপহারও নেননি। বরং সুকেশের স্ত্রী লেনা মারিয়া পলের সঙ্গেই আলাপ ছিল নোরার। অকারণে তাকে এই ‘ঝামেলায়’ জড়িয়ে হেনস্তা করতে চাইছেন জ্যাকুলিন।”

এই অভিনেত্রী আরও বলেন, ‘জ্যাকুলিন দুর্নীতিতে জড়িয়ে নিজের ক্যারিয়ার নষ্ট করছেন, তা অবশ্য তার কাছের মানুষের জন্যই করছেন। সুকেশ ও জ্যাকুলিন দুজনেই একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তবে আমাকে এই নোংরামির মধ্যে জড়ানো কেন?’

মামলার বিষয়ে আইনজীবী জানান, সোমবার সকালে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে এসেছিলেন জ্যাকুলিন। এখন পর্যন্ত ইডির পক্ষ থেকে সম্পূর্ণ চার্জশিট জ্যাকুলিনের হাতে এসে পৌঁছায়নি। তাই ২০ ডিসেম্বর পর্যন্ত এই মামলার পরবর্তী শুনানি পিছিয়ে দেন আদালত।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading