ঝড় তুলেছে শাহরুখ-দীপিকার ‘বেশরম রং’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:০২
‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সিনেমার প্রথম গানও প্রকাশ পেয়েছে। যা এখন সোশ্যালে উত্তাল।
সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় ‘যশ রাজ ফিল্মস’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় পাঠানের প্রথম গান ‘বেশরম’। ভিডিওতে জুটি হয়েছেন শাহরুখ-দীপিকা।
মনোরম লোকেশনে বোটের ওপরে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন বলি নায়িকা। স্বল্প পোশাকের কোমড় দোলানো নাচে উত্তাপ ছড়াচ্ছেন তিনি। সঙ্গে গায়িকা শিল্পা রাওয়ের নেশাময়ী কণ্ঠ দারুণ মাত্রা যোগ করেছে গানটিতে।

এদিকে শাহরুখ খানকে বুকখোলা শার্ট, কখনো শার্টলেস অবতারে খাঁজকাটা প্যাক অ্যাবসে দেখা গেছে। বলিউড বাদশার লুকেও বুঁদ নেটিজেনরা।
গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর মাত্র কয়েক ঘণ্টায় ৩৫ লাখের বেশি বার এর ভিডিওটি দেখা হয়েছে। এছাড়া মন্তব্যের ঘরে সবাই শাহরুখ খান ও দীপিকার প্রশংসা করছেন। কেউ কেউ অভিনেত্রীর আবেদনময়ী লুকের কথাও উল্লেখ করেছেন মন্তব্যের ঘরে।
কুমারের কথায় ‘বেশরম রং’-এর মিউজিক করেছেন বিশাল ও শেখর। এতে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টিরো, বিশাল ও শেখর। স্প্যানিশ লিরিক্স করেছেন বিশাল দাদলানি।
ইউডি/এ

