দর বাড়ার শীর্ষে মুন্নু সিরামিকস

দর বাড়ার শীর্ষে মুন্নু সিরামিকস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৩ ডিসেম্বর ) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ১১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, কোম্পানিটি চার হাজার ৩০০ বারে ১৭ লাখ ৮৬ হাজার ২৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৬৪ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৯.৪২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির ৩৬ টাকা ৯০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, এমবি ফার্মা,স্যালভো কেমিক্যাল, লুবরেফবিডি,বিডি থাই ফুড, ইস্টার্ণ কেবলস ও আইটিসি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading