ব্যাংকে টাকা না থাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

ব্যাংকে টাকা না থাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৪৫

ব্যাংকে টাকা না থাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ডিফেন্স সার্ভিস এন্ড স্টাফ কলেজ কোর্স (ডিএসসিএসসি) কোর্স এর সনদ বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যুদ্ধ চায় না। যেকোনো বিবাদ ও মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান চায়। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রথাগত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতমুখী প্রশিক্ষণ জরুরি।’

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলে এ সময় উল্লেখ করেন সরকার প্রধান।

এ বছর ডিএসসিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বিমান, নৌ, পুলিশ বাহিনীসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫০ জন কর্মকর্তা এই কোর্স সম্পন্ন করেছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading