তুরস্কে ১২০০ কোটি ডলারের তেলের খনির সন্ধান

তুরস্কে ১২০০ কোটি ডলারের তেলের খনির সন্ধান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:৪৫

তুরস্কের দক্ষিণ-পূর্ব প্রদেশ সিরনাকের গাবার পর্বতে প্রায় ১৫ কোটি ব্যারেল তেলের মজুদ সন্ধান পাওয়া গেছে।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর এক ঘোষণায় এমনটিই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এরদোয়ান জানিয়েছেন, খুঁজে পাওয়া এ নতুন খনির মজুদে এক হাজার ২০০ কোটি ডলারের তেল রয়েছে।

প্রেসিডেন্টকে উদ্ধৃত করে আনাদুলু এজেন্সি বলছে, এ অঞ্চলের চারটি কূপ থেকে এরই মধ্যে প্রতিদিন পাঁচ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয় এবং এ তেলের গুণগত মান খুবই উচ্চ।

এরদোয়ান আরও দাবি করেছেন, ‘মহামারির সময় তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি যখন বিপর্যয়ে পড়েছিল, তখন তুরস্কের পেট্রোলিয়াম তার অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রমের গতি বৃদ্ধি করে।’

শুধু ২০২১ সালেই মোট ৩৪টি তেলের মজুদ পাওয়া যায় দেশটিতে। যেখানে আনুমানিক তেল রয়েছে সাত কোটি ১০ লাখ ব্যারেল। তুরস্ক তার তেল উৎপাদন দৈনিক এক লাখ ব্যারেলে বৃদ্ধির পরিকল্পনা করেছে।

গত সপ্তাহে ফিন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে, পশ্চিমা কর্মকর্তারা কৃষ্ণ সাগর থেকে তেলের চালান ব্যাহত করার জন্য তুরস্ককে দায়ী করেছেন। কারণ সম্প্রতি দেশটি তার আন্তর্জাতিক জলসীমায় ২২টি ট্যাংকার আটকে দেয়।

এমনকি অপরিশোধিত তেলে ব্যারেলপ্রতি ৬০ ডলার করে ট্যাক্স আরোপ করে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading