মদের ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান

মদের ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:১৫

‘বলিউড বাদশাহ’ শাহরুখপুত্র আরিয়ান খান। গত বছরের অক্টোবরে মাদককাণ্ডে প্রথম সপ্তাহে তাকে গ্রেপ্তার করে এনসিবি। সেই সময় ২৮ দিনের মতো জেলও খেটেছিলেন। তারপর আদালত থেকে বেকসুর খালাস পান স্টারকিড।

মাদককাণ্ডে সেই সময় নাম জড়ানোর পর এবার মদের সঙ্গে জড়াচ্ছেন আরিয়ান খান! তবে এবার কোনো ঝামেলা নয়। তারকাপুত্র মদের ব্যবসা শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান সংবাদমাধ্যম দ্য হিন্দু।

‘এই সময়’র প্রতিবেদন বলছে, শাহরুখপুত্র তার দুই পার্টনার বান্টি সিং ও লেটি ব্ল্যাগোয়েভা একসঙ্গে মদের ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন। প্রথমে তারা প্রিমিয়াম ভদকার ব্র্যান্ড লঞ্চ করবেন। এরপর ধীরে ধীরে অন্যান্য মদের ব্র্যান্ডও চালু করবেন তারা। এ জন্য ইতোমধ্যে স্ল্যাব ভেঞ্চার্স নামের একটি সংস্থাও খুলেছেন।

বিশ্বের সবচেয়ে বড় ব্রিউয়ারি অ্যানহিউজার বাস্ক ইনবেভ (এবি এনবেভ)-এর সঙ্গে নাকি চুক্তি করেছেন খানপুত্র। এ বিষয়ে সংবাদমাধ্যমকে আরিয়ান বলেছেন, ‘আমাদের মনে হয় দেশে বেশি ভদকার ব্র্যান্ড নেই। এ কারণে এই ব্যবসায় সাফল্য মেলার সুযোগ অনেক বেশি।’

আরিয়ান খানের নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা। কখনো স্টারকিড হিসেবে খ্যাতি লাভ করতে চাননি তিনি। এ কারণে নিজ যোগ্যতা অর্জন করতে চেয়েছেন। এছাড়া বারবার তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আমন্ত্রণ জানানো হলেও তা নাকচ করে দিয়েছেন তিনি।

গত বছরের অক্টোবরেই মাদককাণ্ডে নাম জড়ায় আরিয়ান খানের। তবে শেষ পর্যন্ত এনসিবি জানায়, তার বিরুদ্ধে মাদকের কোনো প্রমাণ পাওয়া যায়নি। নির্দোষ ঘোষণা দেওয়া হয়। এরপর কিছুদিন আড়ালেই ছিলেন আরিয়ান। তবে সম্প্রতি কাজে ফেরার আভাস দিচ্ছেন শাহরুখপুত্র।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading