বিএনপির আরও ৫ নেতার ডিভিশন চেয়ে আবেদন

বিএনপির আরও ৫ নেতার ডিভিশন চেয়ে আবেদন

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৫২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পর আরও পাঁচ নেতাকে কারাগারে ডিভিশনের সুযোগ সুবিধা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

আবেদনকারী পাঁচজন হলেন- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, বরিশালের আবুল হোসেন ও অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র আব্দুস সালাম।

বুধবার (১৪ ডিসেম্বর) এ আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে দিয়েছেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ।

পল্টন থানার মামলায় ৯ ডিসেম্বর শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠায় আদালত।

এর আগে গত ৭ ডিসেম্বর বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হয় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ ৪৫০ জন।

পরে আদালত জামিন নামঞ্জুর করে ৪৪৫ জনকে কারাগারে পাঠান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading