মেসিদের কোলে জড়ার দৃশ্য চমৎকার: তসলিমা নাসরিন

মেসিদের কোলে জড়ার দৃশ্য চমৎকার: তসলিমা নাসরিন

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৪৫

কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি দারুণ সব অ্যাসিস্ট করছেন। বলতে গেলে, প্রায় একাই দলকে টেনে এনেছেন ফাইনালের মঞ্চে। বিশেষ করে, মঙ্গলবার রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যে জয়টা তুলে নিয়েছে আর্জেন্টিনা, সেটাও ছিল মেসিময়।

চলতি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষে ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করায় লিওনেল মেসির তীব্র সমালোচনা করেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এমনকি যারা মেসিভক্ত, তাদেরও এক হাত নিয়েছিলেন এই লেখিকা। গত রাতে সেমিতে আলবিসেলেস্তেদের জয়ের পর সেই মেসিরই বন্দনায় মেতেছেন তসলিমা নাসরিন।

সেমিফাইনালে আর্জেন্টিনার দারুণ জয়ের পর ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন লিখেছেন, ‘ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি ভালো খেলেছেন। তৃতীয় গোলটা মেক করে দেওয়া তো দেখার মতো। মেসির মুখে হাসিও ফুটেছে আজ ভালো। কোলেও চড়েছেন অনেকের। এসব দৃশ্য তো চমৎকার।’

আগামী রোববার বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। এ ব্যাপারে অবশ্য আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা।
ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে তোলার পর সেই ঘোষণাও দিয়ে দিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading