সেমির আগেই অসুস্থ ফ্রান্সের দুই ফুটবলার

সেমির আগেই অসুস্থ ফ্রান্সের দুই ফুটবলার

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:১২

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামার আগে ধাক্কা খেল ফ্রান্স। দলের দুই ফুটবলার অসুস্থ। আজ তাদের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ নিয়ে চাপে রয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। অসুস্থ দুই ফরাসি ফুটবলার হলেন ডিফেন্ডার দায়ত উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়েন হাবিওত।

উপামেকানোর ঠান্ডা লেগেছে। আর হাবিওতের জ্বর। প্রাথমিকভাবে তাদের শারীরিক অবস্থা তেমন চিন্তার কারণ না হলেও যত সময় গড়াচ্ছে, ততই আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন এ দুজনই। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মরক্কোর বিপক্ষে প্রথম একাদশে তাদের পাওয়া না গেলে নিশ্চিতভাবে ফরাসি কোচের কপালে চিন্তার ভাঁজ পড়বে।

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে ছিটকে পড়েছেন পল পগবা, এনগোলো কান্তে ও করিম বেনজেমা। প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন লুকাস হার্নান্দেসও। তা সত্ত্বেও দুর্দান্ত খেলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স।

কিন্তু মরক্কোর মুখোমুখি হওয়ার আগে দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অসুস্থ হয়ে পড়া দলের জন্য ভালো বার্তা নয়। কোচ দেশম এই সমস্যার কীভাবে সমাধান করবেন সেটাই এখন দেখার বিষয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading