বুয়েট ছাত্র ফারদিন আত্মহত্যা করেছেন : ডিবি প্রধান

বুয়েট ছাত্র ফারদিন আত্মহত্যা করেছেন : ডিবি প্রধান

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৫২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় নতুন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।‌‌

তিনি দাবি করেছেন, ‘ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন।’

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ডিবি কার্যালয়ে এক অঘোষিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তিনি এমন দাবি করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডিবির মতিঝিল জোনের ডিসি রাজীব আল মাসুদ।

তিনি বলেন, ‘এই মুহূর্তে সংবাদ সম্মেলন চলছে। ফারদিন হত্যা নিয়ে ডিবির প্রধান কথা বলছেন।’

এদিকে এ ঘটনার আপডেট জানাতে সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন ডেকেছে র‌্যাব।

আরও পড়ুন >>> ফারদিনের মৃত্যুর নেপথ্যে ‘প্রেম’, মামলা ডিবিতে হস্তান্তর

গত ৪ নভেম্বর নিখোঁজ হন বুয়েট ছাত্র ফারদিন। পরের দিন তার বাবা নূরউদ্দিন রানা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

৭ নভেম্বর ফারদিনের লাশ শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা। এই মামলায় ফারদিনের বান্ধবী আয়াতুল্লাহ বুশরা কারাগারে আছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading