পেরুতে রাজনৈতিক সংকট

পেরুতে রাজনৈতিক সংকট

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২০

পেরুতে রাজনৈতিক সংকট ক্রমেই গভীর হচ্ছে। সেই সংকট নিরসনের লক্ষ্যে দেশটিতে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পেরুর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পরই দেশটিতে রাজনৈতিক সংকট নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী লিমায় কাউন্সিল অব স্টেটের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তিন ঘণ্টার এই বৈঠকে ক্ষমতার সব শাখার প্রতিনিধি এবং চার্চের প্রতিনিধিরা অংশ নেন।

কয়েক দিনের সহিংস বিক্ষোভের পর গত ৭ ডিসেম্বর পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিল্লোকে অভিশংসন করা হয়। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং দু’জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এদিকে পেরুতে সহিংসতায় এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

অন্যদিকে শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বৈঠকের পর ন্যাশনাল বোর্ড অব জাস্টিসের প্রধান হোসে আভিলা পেরুভিয়ানদের সহিংসতা এড়াতে এবং কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ সংলাপে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের মন্ত্রীরা এমন একটি সংলাপে উৎসাহ দিতে বিক্ষোভ হচ্ছে এমন এলাকাগুলোয় যাবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading