পৃথক মামলায় রিজভী-টুকু শ্যোন অ্যারেস্ট

পৃথক মামলায় রিজভী-টুকু শ্যোন অ্যারেস্ট

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৩০

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা মামলায় কারাগারে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আদালতে দায়ের করা (সিআর) মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া পৃথক তিন থানার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর ও তোফাজ্জল হোসেনের আদালতে পুলিশ পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

গত বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং অনেকেই আহত হন। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেকগুলো ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতা-কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading