ইরাকে বোমা হামলায় ৮ পুলিশ নিহত

ইরাকে বোমা হামলায় ৮ পুলিশ নিহত

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:২০

ইরাকের কিরকুক অঞ্চলের একটি গ্রামে বোমা হামলায় অন্তত আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। তবে কিরকুকে ইসলামিক স্টেটের (আইএস) তৎপরতা রয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কিরকুক ইরাকের দক্ষিণ-পশ্চিমের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যার আঞ্চলিক রাজধানীর নামও কিরকুক। এটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। বোমা হামলার ঘটনা ঘটেছে কিরকুকের সাফরা গ্রামে।

২০১৪-১৫ সালের দিকে আইএসের উত্থান ঘটার পর ইরাকি সেনারা কিরকুক ছেড়ে পালায়। এরপর অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় দ্য কুর্দিশ রিজিওনাল গভর্নমেন্ট। পরিস্থিতির উন্নতি হওয়ার পর ২০১৭ সালে ইরাকি নিরাপত্তা বাহিনী অঞ্চলটির ফের নিয়ন্ত্রণ নেয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading