ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৩০

ফাইনালেও বিজয়ীর বেশে লুসাইল আইকনিক স্টেডিয়াম ছাড়তে চান কোচ লিওনেল স্কালোনি। দেশকে উপহার দিতে চান নতুন বিশ্বকাপ। কাটাতে চান আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বশিরোপার খরা। সেই মিশনের জন্য আলবিসেলেস্তেদের একাদশ চূড়ান্ত করে ফেলেছেন আর্জেন্টাইন কোচ।

তার শুরুর একাদশে কে কে থাকবেন সবই ঠিক করে ফেলছেন। কিন্তু সিদ্ধান্তটা এখনও সবার সামনে প্রকাশ করেননি। সংবাদ সম্মেলনে শুধু জানিয়েছেন, সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন।

আকাশি নীল-সাদা জার্সিধারীদের ক্যাপ্টেন লিওনেল মেসির চোট থাকলেও তা সারিয়ে উঠবেন, সবার প্রত্যাশা এমনটাই। ফলে ফরাসিদের বিপক্ষে ফাইনালে দলের সব তারকা ফুটবলারকেই পাচ্ছেন কোচ স্কালোনি। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতা দল থেকে একাদশে কী পরিবর্তন আসবে সেটা এখনও জানাননি কোচ। মার্কস অ্যাকুনা ও গনজালো মন্তিয়েল হলুদ কার্ডের শাস্তি শেষে ফিরেছেন দলে। ইনজুরি কাটিয়ে ফিট এখন পাপু গোমেজ।

নিকোলাস ত্যাগলিয়াফিকো খেলবেন কি না সেটা জানার জন্য ভক্তদের থাকতে হচ্ছে স্কালোনির সিদ্ধান্তের অপেক্ষায়। অবশ্য ক্রোয়াটদের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন তিনি। একাদশে জায়গা পাওয়ার জোর দাবি জানিয়ে রেখেছেন সে সুবাদে। চোট কাটিয়ে বেঞ্চ ছেড়ে মাঠে ফিরতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফেরার আভাসটা আগেই দিয়েছেন এই তারকা প্লেমেকার। নেদারল্যান্ডসের বিপক্ষে ইতোমধ্যে দশ মিনিট খেলেছেনও তিনি।

স্কালোনি ও তার কোচিং স্টাফ যদি একাদশে বদল আনেন আর পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলে, তাহলে একাদশে জায়গা পেতে পারেন লিসান্দ্রো মার্তিনেজ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন লিয়ান্দ্রো পারেদেস।

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, কুটি রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, অ্যানহেল ডি মারিয়া, মার্কস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading