বিশ্বকাপের ফাইনাল কাতারে, পুলিশ মোতায়েন ব্রাহ্মণবাড়িয়ায়

বিশ্বকাপের ফাইনাল কাতারে, পুলিশ মোতায়েন ব্রাহ্মণবাড়িয়ায়

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৫

আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আজ রোববার শেষ হচ্ছে কাতার ফুটবল বিশ্বকাপের আসর। ফাইনাল ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আর উত্তেজনার শেষ নেই।

এ অবস্থায় খেলা শেষ হওয়ার পর সমর্থকরা যেন কোনো ধরনের সংঘাতে না জড়ায় সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা থাকবে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা বলেন, জেলা শহরের যে কয়টি পয়েন্টে বড় পর্দায় খেলা দেখানো হবে, সেসব জায়গায় টহলে থাকবে পুলিশ সদস্যরা। এছাড়া খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শহরে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা পুলিশ।

মূলত ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading