বিতর্কের মুখে মার্টিনেজ
গ্লোডেন গ্লাভস হাতে নিয়ে উদযাপন করেন অশ্লীল ভঙ্গিতে। সেটি নিজের গোপনাঙ্গে ঠেকিয়া উদযাপন করেন মার্টিনেজ, যা বেশ সমালোচিত হয় ফুটবল ভক্তদের মাঝে।
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৩০
এবারের বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে ছিল আর্জেন্টাইনদের অনেক স্বপ্ন। পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে আগে থেকেই তার খ্যাতি ছিল ভক্তমহলে। এবার যেন তার প্রতিদানই দিলেন মার্টিনেজ।
কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত দুর্দান্ত কিছু গোলের আক্রমণ ফিরিয়ে আর্জেন্টাইন ভক্তদের মধ্যে দখল করে নিয়েছেন নিজের স্থান। খেলার শেষ মুহূর্তে রান্দাল কোলোর শট ফিরিয়ে যেন জিইয়ে রাখলেন আর্জেন্টিনার তিন দশকের স্বপ্ন।
৩-৩ গোলে যখন খেলা টাইব্রেকারে গড়ায়, তখন সবার চোখ মার্টিনেজে। কারণ এবার তিনিই যে নায়ক। পায়ের চেয়ে সবার নজর মার্টিনেজের গ্লাভসে। ভক্তদের আশাহত করেননি দিবু (মার্টিনেজের ডাকনাম)। কোমেনের পেনাল্টি ফিরিয়ে নিশ্চিত করলেন আর্জেন্টিনার শিরোপা।
প্রত্যাশিতভাবেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের তকমাও জুটল তার। পেলেন গোল্ডেন গ্লাভস।
তবে এই পুরস্কার নিয়েই যেন আবার বিতর্কে জড়ালেন আকাশি-সাদার প্রিয় তারকা দিবু। গ্লোডেন গ্লাভস হাতে নিয়ে উদযাপন করেন অশ্লীল ভঙ্গিতে। সেটি নিজের গোপনাঙ্গে ঠেকিয়া উদযাপন করেন মার্টিনেজ, যা বেশ সমালোচিত হয় ফুটবল ভক্তদের মাঝে।
তবে এসব বিতর্ক নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না মার্টিনেজ।
তিনি বলেছেন, ‘আমি আমার দায়িত্ব সঠিক পালন করতে পেরেছি। আমার মাথা ঠান্ডা রাখা দরকার ছিল, আমি তাই পেরেছি। পেনাল্টি শুটআউটে আমি শান্ত থাকতে চেয়েছি, এটিই আমার মন্ত্র ছিল।’
ইউডি/এ

