নগদ লভ্যাংশ পাঠিয়েছে বাটা সু
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ২৬০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল।
ইউডি/এ

