প্রথম ঘণ্টায় লেনদেন ৮১ কোটি টাকা

প্রথম ঘণ্টায় লেনদেন ৮১ কোটি টাকা
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:০২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত (এক ঘণ্টায়) ডিএসইতে ৮১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক চার পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে প্রথম ঘণ্টায় দুই কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading