টরন্টোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

টরন্টোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:১৫

কানাডার রাজধানী টরন্টো শহরের উপকণ্ঠে একটি আবাসিক ভবনে রোববার হামলা চালায় এক বন্দুকধারী। এ হামলায় পাঁচজন নিহত ও আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আঞ্চলিক পুলিশের প্রধান জিম ম্যাকসুইন সাংবাদিকদের বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে গুলি বিনিময়ের পরে সন্দেহভাজন ব্যক্তিও মারা যায়।

তিনি বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তির গুলিতে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে মনে হচ্ছে।’

ম্যাকসুইন জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য ও বন্দুকধারী ওই ভবনের বাসিন্দা কি না সে বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই। অন্টারিওর স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে তদন্ত করছে বলে জানান তিনি।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি। ঘটনার পরপরই পুরো ভবনটি খালি করা হয়। তবে পুলিশের অভিযান শেষে কয়েক ঘন্টার মধ্যে বাসিন্দারা তাদের বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন ম্যাকসুইন ।

কানাডায় এই ধরনের ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল। বিশ্বের অন্যতম নিরাপদ বড় শহর হিসেবে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান ধরে রেখেছে টরন্টো।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading