ইউক্রেনকে আরও ৩০ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে ব্রিটেন

ইউক্রেনকে আরও ৩০ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে ব্রিটেন

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:০০

ইউক্রেনকে নতুন করে ৩০ কোটি ৪০ লাখ ডলার সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ডাউনিং স্ট্রিট। মূলত রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা সামরিক আক্রমণের জন্য এ প্যাকেজ ঘোষণা করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্যাকেজে কয়েক লাখ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে। সোমবার লাটভিয়ায় জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্সের (জেইএফ) শীর্ষ সম্মেলনে সুনাক এই ঘোষণা দেবেন বলে কার্যালয় থেকে নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

জেইএফ সম্মেলন ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং আমেরিকার নেতারা মিলিত হবেন। নর্ডিক ও বাল্টিক অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা করবেন নেতারা। পাশাপাশি ২০২২-এর মতো ২০২৩ সালেও ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখতে সমকক্ষদের আহ্বান জানাবেন ঋষি সুনাক।

ব্রিটেন বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আমরা গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে এক লাখ রাউন্ডের বেশি গোলাবারুদ সরবরাহ করেছি।’

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর অভিযানের পর থেকেই ধারাবাহিকভাবে কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে ব্রিটেন। জেলেনস্কির সরকারকে ৭০০ কোটি আমেরিকান ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

ব্রিটেনের পাশাপাশি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। ফলে ইউক্রেনীয় ভূখণ্ডে প্রতিনিয়ত পিছু হটছে রুশ বাহিনী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading