‘মার্শাল ডেমোক্রেসি’ ফেরাতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

‘মার্শাল ডেমোক্রেসি’ ফেরাতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী
ড. হাছান মাহমুদ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ২১:০০

রাষ্ট্র সংস্কারের কথা বলে বিএনপি জিয়াউর রহমানের ‘মার্শাল ডেমোক্রেসি’ ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও সমসাময়িক ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। তাহলে তারা কী রাষ্ট্রসংস্কারের নামে জিয়াউর রহমানের মার্শাল ডেমোক্রেসিতে নিয়ে যেতে চায়, সেটি হচ্ছে আমার প্রশ্ন। আজকে দেশ এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব, আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর সব নেতারা বাংলাদেশের প্রসংশা করছেন।

‘সম্প্রতি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ যেভাবে উন্নয়ন অগ্রগতি করেছে সেটা অন্য দেশের জন্য উদাহরণ। যাদের জন্ম আসলে অগণতান্ত্রিকভাবে তারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলে তখন মানুষ ভাবে বিএনপি আবার মার্শাল ডেমোক্রেশি ফিরিয়ে আনতে চায়’, বলেন তথ্যমন্ত্রী।

সাগর-রুনি হত্যা মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তদন্তকারী সংস্থা আইন মন্ত্রণালয়ের অধীন নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। যেহেতু সমস্যা তদন্তকারীদের ক্ষেত্রে, সুতরাং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলাব যুক্তিযুক্ত। হ্যাঁ আমি আইনমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি, তবে প্রাথমিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলা প্রয়োজন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading