২০২৩ সালে বাড়বে বৈশ্বিক তাপমাত্রা

২০২৩ সালে বাড়বে বৈশ্বিক তাপমাত্রা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:০৮

গত বছরের তুলনায় আগামী বছর তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে আমেরিকার আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে পৃথিবীরে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।

এর কারণ হিসেবে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে থেকে বয়ে যাওয়া ‘লা লিলা’ তিন বছর পর প্রাকৃতিক নিয়মের শেষ হয়ে যায়। ফলে শীতের মাত্রা কমে গিয়ে পৃথিবীর উষ্ণতা বাড়ে। এর ফলে মানুষ যেমন আক্রান্ত হবে তেমনি জলবায়ুতে বিশাল প্রভাবে ফেলবে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বিবিসি।

বৈজ্ঞানিক উপাত্তে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশের সরকার বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শিল্প বিপ্লবের পর থেকে অর্থাৎ ১৭৫০ থেকে শুরু করে ১৯০০ সাল পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর অন্যতম কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার।

পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৩ সালে গড় তাপমাত্রা বেড়ে ১.০৮ থেকে ১.৩২ সেলসিয়ার ডিগ্রি পর্যন্ত হতে পারে।

১৯৫০ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সবচেয়ে উষ্ণ বছর ছিল ২০১৬ সালে। তখন আবহাওয়াবিদরা বলেন, ‘এল নিনো’ নামে পরিচিত আবহাওয়ার ঘটনাটি বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading