হাসপাতালে উর্ফি

হাসপাতালে উর্ফি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৩২

পোশাকের কারণে নিত্যদিনই খবরের শিরোনাম থাকেন ইন্ডিয়ার ছোট পর্দার অভিনেত্রী উর্ফি জাভেদ। তবে এবার তাকে দেখা গেল অন্য রূপে।

চোখের নিচে কালি, উশকোখুশকো চুলে হাসপাতালের বিছানায় বসে আছেন উর্ফি। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।

এক প্রতিবেদনে ইন্ডিয়ান সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, গত সপ্তাহ থেকে দুবাইয়ে আছেন উর্ফি। সেখানেই ছুটি কাটাতে গিয়েছেন তিনি। তবে সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই অভিনেত্রী।

চিকিৎসকরা জানান, ল্যারিংজাইটিসে ভুগছেন উর্ফি। মূলত গলায় সমস্যা। এই সংক্রামক রোগের কারণে সাধারণত রোগীর গলা ফুলে যায় এবং কণ্ঠস্বর বদলে যায়।

এ ক্ষেত্রে কম কথা বলাই এই রোগ থেকে সেরে ওঠার একমাত্র উপায়। তাই উর্ফিকে কয়েক দিন কথা না বলার পরামর্শই দিয়েছেন চিকিৎসকরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading