২ কোম্পানির লেনদেন বন্ধ বুধবার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২১ ডিসেম্বর, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
রেকর্ড ডেটের পর আগামী ২২ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর লেনদেন চালু হবে।
ইউডি/কেএস

