বিদ্যুৎ বিল দিতে তাজমহলকে নোটিশ

বিদ্যুৎ বিল দিতে তাজমহলকে নোটিশ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:০০

স্ত্রীর প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে চারশ বছর আগে তাজমহল গড়ে তুলেছিলেন সম্রাট শাহজাহান। সাম্রাজ্য বিদায়ের পরেও ঐতিহাসিক এই স্থাপত্য শৈলি দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার ঐতিহ্য হিসেবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর হাজারো পর্যটক এখানে আসেন। সেই তাজমহলের কর্তৃপক্ষই নাকি বিদ্যুৎ বিল দেয় না! এমনকি বকেয়া পরিশোধে তাদের নোটিশও দেওয়া হয়েছে।

ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তাজমহল ও আগ্রা ফোর্টকে বকেয়া বিলের জন্য এই নোটিশ পাঠিয়েছে উত্তর প্রদেশ সরকার। বকেয়া নোটিশে এক কোটি রুপি বিল পরিশোধ করতে বলেছে দেশটির প্রত্নতত্ত্ব জরিপ।

৩৭০ বছরের ইতিহাসে এই প্রথম তাজমহলে প্রোপার্টি ট্যাক্স ও পানির বিল পরিশোধ করার নোটিশ পাঠানো হলো।

যদিও দেশটির প্রত্নতত্ত্ব জরিপ এই ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে আখ্যায়িত করেছে।

আর্কিওলজিক্যাল সার্ভের (এএসআই) কর্মকর্তারা বলেন, ‘এই ঘটনাটি আমাদের ভুলের কারণে হয়েছে। দ্রুত এটি সমাধান করা হবে।’

আগ্রায় এএসআইয়ের প্রত্নতত্ত্ববিদ রাজ কুমার প্যাটেল বলেন, ‘তাজমহলের জন্য আমাদের দুটি নোটিশ দেওয়া হয়েছে। একটি সম্পত্তি করের জন্য ও আরেকটি পানি সরবরাহ বিভাগের। এএসআইয়ের কাছে এক কোটি রুপির বেশি দাবি করেছে রাজ্য সরকার।’

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী ঐতিহাসিক স্থাপত্যের জন্য কোনো কর নেওয়া হবে না।

তবে দেশটির কর্তৃপক্ষ বলছে, ঐতিহাসিক স্থাপত্যের জন্য এ ট্যাক্স কার্যকর হবে না। এছাড়া এই নোটিশ কীভাবে পাঠানো হলো সে বিষয়েও তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।

নোটিশ পাঠানোর ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, মুঘলরা থাকলে কি কর্তৃপক্ষের এমন নোটিশ পাঠানোর সাহস হতো? এনিয়ে অনেকেই হাস্যরসও করছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading