ড্রেসিংরুমে মেসিদের বাঁধভাঙা উল্লাস (ভিডিও স্টোরি)
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৪৩
বিশ্বকাপ জয় করার পর বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েছিলেন মেসি। ড্রেসিংরুমে গিয়ে টেবিলের উঠে কাপ হাতে নাচতে থাকেন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল।
ফাইনালে দু’টি গোল করা মেসি এই বিশ্বকাপে গোল্ডেন বল (শ্রেষ্ঠ ফুটবলার) পেয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বার ট্রফি উঠল তার হাতে। এর আগে কোনও ফুটবলারই এই ট্রফি দু’বার জিততে পারেননি।
৩৫ বছর বয়সেও বিশ্বকাপে দলের হয়ে প্রতিটি সেকেন্ড খেলেন মেসি। তবে বিশ্বকাপ জয় তার সব ক্লান্তি দূর করে দেয়। হাতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ওঠার পরই তাতে চুমু খেতে থাকেন।
বিশ্বকাপ ট্রফি হাতে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় মেসির মধ্যে। এরপর ড্রেসিংরুমে গিয়ে শিশুসুলভ ভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে মেসিকে। চলুন তবে দেখা যাক সেই ভিডিও।
ইউডি/এ

