দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৪০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দর বেড়েছে, ১০০টির দর কমেছে, ১৬০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৬৭১ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫২৮ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৪.৭৭ শতাংশ, কপারটেকের ৩.৯০ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ২.৩২ শতাংশ, পূবালী ব্যাংকের ২.২৫ শতাংশ, এটলাস বাংলাদেশের ২.০৬ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৯০ শতাংশ, মুন্নু সিরামিকের ১.৬৫ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ১ শতাংশ এবং দেশ গার্মেন্টসের ০.৯৯ শতাংশ দর কমেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading