নবীন প্রবীণ মিলিয়েই আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসছে: দীপু মনি

নবীন প্রবীণ মিলিয়েই আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসছে: দীপু মনি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৫৫

শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, ‘নবীন প্রবীণদের সমন্বয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসছে। বাঙালির ঐতিহ্যকে বজায় রেখে বাঙালির অধিকার রক্ষার জন্যই কাজ করবেন নতুন নেতৃত্ব।’

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সব আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে এই দলটি। আজ দেশের উন্নয়নের যে স্বপ্ন সবাই দেখছেন তা আওয়ামী লীগের জন্যই সম্ভব হয়েছে। কাজেই ঐতিহ্যবাহী এই দলটির জাতীয় সম্মেলনের দিকে সারাদেশের মানুষ তাকিয়ে থাকবেন।’

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা যাতে নতুন বই হাতে পেতে পারে ইতোমধ্যে সে বিষয়ে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

এসম অন্যদের মধ্যে চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা সকিনা খাতুন ও বর্তমান প্রধান শিক্ষক প্রান কৃষ্ণ দেবনাথ, সাবেক শিক্ষার্থী রুপালী চম্পকসহ সুধীমহল উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading