রাশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ । শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৫৫

রাশিয়ায় অনিবন্ধিত একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে সাইবেরিয়ার কিমিরভে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস।

অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ভবনটির দ্বিতীয় তলার সম্পূর্ণ অংশ আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বার্তা সংস্থা তাস বলেছে, ‘অগ্নিকাণ্ডের স্থানে উদ্ধারকারীরা কম বায়ু তাপমাত্রার পরিস্থিতিতে ধ্বংসস্তূপের উপর কাজ চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০ জন মারা গেছে।’

কর্মকর্তারা জানিয়েছেন, বয়স্কদের জন্য অনেক বাড়ি পুরো রাশিয়ায় নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং ব্যক্তিগত সম্পত্তি হিসাবে বিবেচিত হওয়ায় এসব বাড়ি পরিদর্শন করা হয় না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading