স্বপ্ন দেখিয়ে পারল না বাংলাদেশ
উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:০৫
ইন্ডিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারাতে বাংলাদেশের চাই ছয় উইকেট। এ সময় টিম ইন্ডিয়ার প্রয়োজন ১০০ রান। ঢাকা টেস্টের চতুর্থ দিনের সমীকরণটা ছিল এমনই। দিনের শুরুতেই সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ তিন উইকেট শিকার করায় জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ।
তবে সে স্বপ্ন আর বাস্তবায়ন হতে দিলেন না শ্রেয়াস আইয়ার আর রবিচন্দ্রন অশ্বিন। দুজন বুক চিতিয়ে লড়াই করেছেন। তাতে বাংলাদেশের জয় উঁকি দিলেও আড়ালে চলে গেছে। টাইগারদের মুখের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় এ দুই ব্যাটার।
মিরপুরে তিন উইকেটে জিতে স্বাগতিকদের দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো ইন্ডিয়া। দুজনের ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে হার মানতে হয়েছে বাংলাদেশকে। চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টে হার মানে টাইগাররা।
মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে ইন্ডিয়ার কাছে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজে ইন্ডিয়া জিতল ২-০ ব্যবধানে। সাদা পোশাকে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম জয়ের আশায় থাকা বাংলাদেশের কপালে জুটল হোয়াইটওয়াশের লজ্জা।
ইউডি/এ

